• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

 

পটুয়াখালীর বাউফলে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে রানী বেগমকে কুপিয়ে হত্যার মামলায় হালিম রাড়ী (৪৮) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় পুষ্প বেগম নামে অন্য এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) পটুয়াখালীর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১২ ডিসেম্বর বাউফল উপজেলার মধ্য কেশবপুর এলাকার ২ নম্বর ওয়ার্ডে আবুল কাশেম রাড়ীর বাড়ির সামনে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে রানী বেগমের ওপর হামলার ঘটনা ঘটে। এসময় হালিম রাড়ী ও পুষ্প বেগম দা দিয়ে রানী বেগমকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরে নিহত রানী বেগমের স্বামী আবুল হোসেন বাদী হয়ে বাউফল থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০২১ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ এজাহারকারী, তদন্ত কর্মকর্তা, চিকিৎসকসহ মোট ১৭ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে। সাক্ষ্যগ্রহণ, আসামিপক্ষের জেরা ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণা করেন।

রায়ে হালিম রাড়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আর অন্য আসামি পুষ্প বেগমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। পুষ্প বেগম দীর্ঘদিন ধরে পলাতক থাকায় গ্রেফতারের পর থেকে তার সাজা কার্যকর হবে বলে আদালত আদেশে উল্লেখ করেন।

অন্যদিকে হালিম রাড়ী দীর্ঘদিন পলাতক থাকার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী মজিবুর রহমান টোটন বলেন, দীর্ঘদিন বিচারহীনতার যে সংস্কৃতি ছিল, তার মধ্যেও এ মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মামলাটি নিষ্পত্তি হয়েছে। বিচারাধীন অন্যান্য মামলাগুলোও দ্রুত নিষ্পত্তির প্রত্যাশা করেন তিনি।

Brand Logo
২৭ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category