• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীর পুলিশ সুপারকে বিপিএম পদক পড়িয়ে দেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার
প্রকাশকাল : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পেশাগত দক্ষতা, নিষ্ঠা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর ও আলোচিত মামলার রহস্য উদ্ঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ পদকে ভূষিত হয়েছেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ অডিটরিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ, এমপি, মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক-কে সম্মানজনক বিপিএম সেবা পদক পরিয়ে দেন।

তাঁর দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ অর্জিত এই মর্যাদাপূর্ণ পদক নরসিংদী জেলা পুলিশের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। এই অর্জন জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, উদ্যমী ও অনুপ্রাণিত করবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

এ উপলক্ষ্যে নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুককে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানানো হয়েছে। তাঁর এই গৌরবময় অর্জন উত্তরোত্তর সাফল্য ও সম্মানের পথকে আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেছে জেলা পুলিশ।

Brand Logo
২৬ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদীর পুলিশ সুপারকে বিপিএম পদক পড়িয়ে দেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category