নরসিংদীর মদের দোকানে তালা দিলেন জেলা যুবদল সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। এতে করে জনমনে স্বস্তি দেখা দিয়েছে। তবে অনেকেই দাবি করছেন এই তালা আর যাতে খোলা না হয় এবং এই লাইসেন্স বাতিল করে নরসিংদীকে মাদক মুক্ত হিসেবে ঘোষণা করা হয়।