• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ব্যাংকের লকার থেকে স্বর্ণালংকার উত্তোলন, জানেন না গ্রাহক ছোট বহর নিয়ে নিয়মিত ফ্লাইটে জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী : মাহদী আমিন ভারতে প্রথম আসছে ডেঙ্গু টিকা : এটি কিভাবে কাজ করে? ব্লু ইকোনমি বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত : শিক্ষামন্ত্রী সাভারে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার নরসিংদীতে এসে সৌন্দর্য সচেতন নারীদের জন্য যে বার্তা দিলেন জনপ্রিয় ব্র‍্যান্ড প্রমোটর বারিশা হক কুমিল্লায় মা ও ভাতিজিকে কু/পি/য়ে হ/ত্যা, আহত ভাবি কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃ/ত্যু, অভিযানে বন্ধ অবৈধ শতাধিক হোটেল রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রাতে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর, ট্রেন চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে, দাবি ইরানের; মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি

কুমিল্লায় মা ও ভাতিজিকে কু/পি/য়ে হ/ত্যা, আহত ভাবি

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে মা ও আট মাস বয়সী ভাতিজি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই যুবকের ভাবি গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ইমনকে (২৫) আটক করেছে পুলিশ।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মরিুজ্জামন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, বড়শালঘর গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৬৫) ও তার নাতনি ইসরাত (৮ মাস)।
এ ঘটনায় পেয়ারা বেগমের পুত্রবধূ রায়েয়া বেগম (৩৫) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে ইমন হঠাৎ উত্তেজিত হয়ে দা দিয়ে তার মা পেয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করেন। এরপর তার আট মাস বয়সী ভাতিজি আসরাতকে আছড়ে মেরে হত্যা করেন। এ সময় তাকে বাধা দিতে এগিয়ে এলে ভাবি রাবেয়া বেগমকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।
পরে স্থানীয়রা এসে রাবেয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। এসময় অভিযুক্ত ইমনকে আটক করে পাশের একটি ঘরে আটকে রাখেন। পরে পুলিশ এলে তাকে সোপর্দ করা হয়।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মরিুজ্জামন বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। এ ঘটনায় অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ। তবে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত পরে জানাতে পারব।

Brand Logo
২১ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় মা ও ভাতিজিকে কু/পি/য়ে হ/ত্যা, আহত ভাবি
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category