• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় শিশু শিক্ষার্থী হ/ত্যা/র বিচার দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমের মায়ের ক্ষোভ মেসিকে বার্সায় ফেরানো যায়নি, হাটে হাঁড়ি ভাঙলেন জাভি ‘অপ্রয়োজনীয়’ ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে অপ্রতিম হ/ত্যা/র বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ গাজার প্রযুক্তি খাত ধ্বংসের মুখে, তবুও রোবটিকস শিখছে শিক্ষার্থীরা ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তার ইঙ্গিত তুরস্কের দ্রুত সময়েই অপ্রতিম হত্যার বিচার সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর চটে বললেন, ‘নারীরা কারো সম্পত্তি নয়’, -হানিয়া আমির নিরাপদ শৈশব চাই -বললেন অপ্রতিম হত্যাকাণ্ডে স্তব্ধ অপূর্ব

পাবনায় শিশু শিক্ষার্থী হ/ত্যা/র বিচার দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় শিশু শিক্ষার্থী (১০) হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও নিহত শিশুর সহপাঠীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে পাবনা জেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি আদালত এলাকাসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেওয়া এলাকাবাসী ও হত্যাকাণ্ডের শিকার শিশুর সহপাঠীরা দ্রুত হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, হত্যাকাণ্ডের শিকার শিশুর মতো একটি নিষ্পাপ শিশুকে হত্যার ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হত্যার আগে গ্রেফতারকৃতরা মোস্তফার মুদি দোকানের পেছনে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ওই শিশুকে ধর্ষন করে এবং পরে হত্যা করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শিশুর প্রতিবেশী মোস্তফা প্রামাণিক ও তার ভাড়াটিয়া ইয়াছিনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ওই শিশু শিক্ষার্থী। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে নিখোঁজের সাত দিন পর বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কুলুনিয়া গ্রামে ওই শিশুদের বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহত শিশুর পরিবার, সহপাঠী ও এলাকাবাসী দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Brand Logo
২০ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় শিশু শিক্ষার্থী হ/ত্যা/র বিচার দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category