• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমের মায়ের ক্ষোভ মেসিকে বার্সায় ফেরানো যায়নি, হাটে হাঁড়ি ভাঙলেন জাভি ‘অপ্রয়োজনীয়’ ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে অপ্রতিম হ/ত্যা/র বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ গাজার প্রযুক্তি খাত ধ্বংসের মুখে, তবুও রোবটিকস শিখছে শিক্ষার্থীরা ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তার ইঙ্গিত তুরস্কের দ্রুত সময়েই অপ্রতিম হত্যার বিচার সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর চটে বললেন, ‘নারীরা কারো সম্পত্তি নয়’, -হানিয়া আমির নিরাপদ শৈশব চাই -বললেন অপ্রতিম হত্যাকাণ্ডে স্তব্ধ অপূর্ব উন্নত চিকিৎসা নিশ্চিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দেশে আনা হবে : স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

অপ্রতিম হ/ত্যা/র বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তান ইয়াশাত শাহরিয়ার অপ্রতিমের মৃত্যুর ঘটনায় চার দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ইনসেটে ইশায়াত শাহরিয়ার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। আজ রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক করে অবস্থান নেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানান, অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ সুপারের প্রেস ব্রিফিং না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অবরোধ চলাকালে তারা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় শিক্ষার্থীরা ‘কুমিল্লায় মানুষ মরে, পুলিশ গিয়ে মেডেল ধরে খুনির কোনো ছাড় নাই, ফাঁসি ছাড়া নিস্তার নাই
আজকে অপ্রতিম, কালকে কার পালা’ এবং ‘বুকের রক্ত ভেসে গেল, প্রশাসন চুপ কেন’—এসব স্লোগান দেন।
পুলিশের পুরস্কার পাওয়ার প্রসঙ্গ টেনে শিক্ষার্থীরা ‘কুমিল্লায় মানুষ মরে, পুলিশ গিয়ে মেডেল ধরে’ স্লোগান দেন। তারা বলেন, একদিকে কুমিল্লায় হত্যাকাণ্ড ঘটছে, অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সাফল্যের জন্য পুরস্কার দেওয়া হচ্ছে। এ নিয়ে তাদের প্রশ্ন রয়েছে।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। এরপর থেকে সে নিখোঁজ ছিল। শনিবার দুপুরে লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আজ রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে প্রথম জানাজা এবং পরে গন্ধমতী ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে বাসার পাশে বাগমারা-কোটবাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়।

Brand Logo
২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হ/ত্যা/র বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category