• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ব্যাংকের লকার থেকে স্বর্ণালংকার উত্তোলন, জানেন না গ্রাহক ছোট বহর নিয়ে নিয়মিত ফ্লাইটে জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী : মাহদী আমিন ভারতে প্রথম আসছে ডেঙ্গু টিকা : এটি কিভাবে কাজ করে? ব্লু ইকোনমি বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত : শিক্ষামন্ত্রী সাভারে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার নরসিংদীতে এসে সৌন্দর্য সচেতন নারীদের জন্য যে বার্তা দিলেন জনপ্রিয় ব্র‍্যান্ড প্রমোটর বারিশা হক কুমিল্লায় মা ও ভাতিজিকে কু/পি/য়ে হ/ত্যা, আহত ভাবি কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃ/ত্যু, অভিযানে বন্ধ অবৈধ শতাধিক হোটেল রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রাতে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর, ট্রেন চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে, দাবি ইরানের; মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি

কারাতে নরসিংদীর সন্তান ঈসা আহমেদের জোড়া স্বর্ণপদক অর্জন

স্টাফ রিপোর্টার
প্রকাশকাল : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদীর কৃতি সন্তান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর মেধাবী শিক্ষার্থী কারাতে খেলোয়াড় ঈসা আহমেদ কাতা ও কুমিতে স্বর্ণপদক অর্জন করেছে।
সম্প্রতি অনুষ্ঠিত ১০ম শিতোরিউ কারাতে-দো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ অংশগ্রহণ করে ঈসা আহমেদ কাতা ও কুমিতে—উভয় বিভাগেই স্বর্ণপদক অর্জন করে অসাধারণ সাফল্য অর্জন করেছে।
তার এই সাফল্যে নরসিংদী তথা বাংলাদেশের কারাতে অঙ্গনে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, এর আগে ১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতায় ভারতের প্রতিযোগীকে পরাজিত করে স্বর্ণপদক অর্জন করেন ঈসা আহমেদ। ধারাবাহিক এই সাফল্যের মাধ্যমে তিনি বাংলাদেশের কারাতে অঙ্গণে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।
ঈসা আহমেদ নরসিংদী জেলা কারাতে এসোসিয়েশন (এনডিকেএ)-এর প্রতিষ্ঠাতা ও হেড কোচ রুপু আহমেদের ছোট ছেলে।

Brand Logo
১৯ সেপ্টেম্বর ২০২৬
কারাতে নরসিংদীর সন্তান ঈসা আহমেদের জোড়া স্বর্ণপদক অর্জন
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category