• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাবাকে লাথি-ঘুষি মেয়ের! দেখাশোনার নামে শ্বশুরবাড়িতে নিয়ে গিয়ে দিনের পর দিন অত্যাচার, পদক্ষেপ হাবড়া পুলিশের কারাতে নরসিংদীর সন্তান ঈসা আহমেদের জোড়া স্বর্ণপদক অর্জন হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ প্রধানমন্ত্রীর বাসভবন চলবে সৌর বিদ্যুতে নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের মশক নিধন অভিযান এক শতাব্দী পর নতুন বিড়ালের সন্ধান, শরীরে চিতাবাঘের মতো ছোপ নতুন পে-স্কেলে কারা সুবিধা পাবেন না, বেতন বাড়বে যেভাবে মাদক ও কিশোর গ্যাংমুক্ত সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: খায়রুল কবির খোকন নরসিংদীতে ইংরেজি স্পিকিং প্রতিযোগিতা, অংশ নেয় ২০০ শিক্ষার্থী ও অভিবাবক ১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে:রিজভী

নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের মশক নিধন অভিযান

স্টাফ রিপোর্টার
প্রকাশকাল : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটাচ্ছেন জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ

ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে অঙ্গীকার পরিবেশ রাখবো পরিষ্কার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী স্টেশন এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে জেলা যুবদল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী স্টেশন এলাকা ও প্ল্যাটফর্মে এ অভিযান পরিচালনা করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে পুরো স্টেশন এলাকায় মশক নিধনের ওষুধ ছিটানো হয়। পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

স্টেশনের প্ল্যাটফর্মেও মশক নিধনের ওষুধ ছিটিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

এ সময় জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। তারা মশার প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূঁইয়া, শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ বলেন, ডেঙ্গু মহামারি রূপে দেখা দিয়েছে। গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের দোসররা শুধু দুর্নীতি করেছে, কোনো উন্নয়ন করেনি। আজকে নরসিংদী শহর অপরিচ্ছন্ন ভাগাড়ে রূপান্তরিত করেছে। আমরা এখন উন্নয়ন করতে চাই। তাই এই সরকারকে সময় দিতে হবে। এ সরকারের কোনো আলাদিনের চেরাগ নেই, তাই উন্নয়ন করতে সময় দিতে হবে।

তিনি আরও বলেন, আমরা নরসিংদী শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করেছি এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন করেছি। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান বলেন, পুরো নরসিংদী পৌরসভা অপরিচ্ছন্ন। তাই আমরা আজ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা করেছি।

Brand Logo
১৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের মশক নিধন অভিযান
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category