• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেই করা যাবে হজের প্রাথমিক নিবন্ধন গণ/ধ/র্ষ/ণ ও হ/ত্যা, কিশোরীর ম/র/দেহ খাচ্ছিল কুকুর প্রেমের বিয়ের মাত্র একমাসেই বিষপান ॥ স্বামীর মৃত্যু, স্ত্রী’র অবস্থাও আশঙ্কাজনক নরসিংদীতে নিজ নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পিতা গ্রেফতার ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আসিফের দুর্নীতি ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়েও বিষ্ফোরক মন্তব্য রাশেদের সাবেক ওসিকে নারীসহ ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ চাঁদের আশপাশেও সংঘাতের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! পর্দায় দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন, তাই কি পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন নায়ক? ব্যাখ্যা দিলেন নিজেই মাঝ আকাশে বিমানে দুই যাত্রীর মধ্যে হাতা/হাতি ও মা/রা/মা/রি, ভিডিও ভাইরাল

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেই করা যাবে হজের প্রাথমিক নিবন্ধন

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

২০২৭ সালের হজে গমন ইচ্ছুকদের সুবিধার্থে প্রাথমিক নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদের শর্ত শিথিল করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ফলে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও এবার প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে পারবেন হজযাত্রীরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ সেপ্টেম্বর হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা শেষ হতে যাচ্ছে। হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এই ছাড় দেওয়া হয়েছে।

তবে এভাবে নিবন্ধনকারী হজযাত্রী বা হজ এজেন্সিকে ভিসা ইস্যুর আগে পিলগ্রিম আইডি অ্যাসাইন করার সময় অবশ্যই নির্ধারিত মেয়াদ সংবলিত পাসপোর্ট ই-হজ সিস্টেমে দাখিল করে হালনাগাদ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পাসপোর্টের নির্ধারিত মেয়াদ আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। নির্ধারিত মেয়াদের পাসপোর্ট দিয়ে ই-হজ সিস্টেমে তথ্য হালনাগাদ না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর ভিসা হবে না।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ করতে পারবেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আগামী ২৪ সেপ্টেম্বর হজের নিবন্ধন শেষ হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বিকেলের তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৩১১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ হাজার ৯৭০ জনসহ মোট ১৬ হাজার ২৮১ জন হজে যেতে প্রাথমিক নিবন্ধন করেছেন।

Brand Logo
১৮ সেপ্টেম্বর ২০২৬
মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেই করা যাবে হজের প্রাথমিক নিবন্ধন
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category