• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেই করা যাবে হজের প্রাথমিক নিবন্ধন গণ/ধ/র্ষ/ণ ও হ/ত্যা, কিশোরীর ম/র/দেহ খাচ্ছিল কুকুর প্রেমের বিয়ের মাত্র একমাসেই বিষপান ॥ স্বামীর মৃত্যু, স্ত্রী’র অবস্থাও আশঙ্কাজনক নরসিংদীতে নিজ নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পিতা গ্রেফতার ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আসিফের দুর্নীতি ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়েও বিষ্ফোরক মন্তব্য রাশেদের সাবেক ওসিকে নারীসহ ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ চাঁদের আশপাশেও সংঘাতের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! পর্দায় দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন, তাই কি পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন নায়ক? ব্যাখ্যা দিলেন নিজেই মাঝ আকাশে বিমানে দুই যাত্রীর মধ্যে হাতা/হাতি ও মা/রা/মা/রি, ভিডিও ভাইরাল

প্রেমের বিয়ের মাত্র একমাসেই বিষপান ॥ স্বামীর মৃত্যু, স্ত্রী’র অবস্থাও আশঙ্কাজনক

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার নাঙ্গলকোটে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন নবদম্পতি। এতে স্বামী নয়ন হোসেনের (২৪) মারা যায় এবং মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন স্ত্রী বর্ষা বেগম (২২)।

ঘটনাটি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর বাজারের রেললাইনের পাশে ঘটে।

নিহত নয়ন হোসেন উপজেলার হেসাখাল ইউনিয়নের কুরকুটা গ্রামের কলিম উল্লার ছেলে। বর্ষা বেগম চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মনির হোসেনের মেয়ে।

নয়নের ভাই সোহেল ও বোন শিরিনা আক্তার জানান, প্রায় এক মাস আগে নয়ন ও বর্ষা প্রেম করে বিয়ে করেন। কেন তারা একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন, তা আমাদের জানা নেই।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মো. শাহীন জানান, হাসপাতালে আনার পর তাদের পাকস্থলী ওয়াশসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তবে নয়ন হোসেনের কোনো লাইফ সাইন পাওয়া যায়নি। আর তার স্ত্রী বর্ষার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাঙ্গলকোট থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী দুজনেই বিষপান করেন। স্বামীর মৃত্যু হয়েছে। স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Brand Logo
১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের বিয়ের মাত্র একমাসেই বিষপান ॥ স্বামীর মৃত্যু, স্ত্রী’র অবস্থাও আশঙ্কাজনক
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category